[ দেশজুড়ে ]
২১ ঘণ্টা পর চাঁদপুরে লঞ্চ চলাচল শুরু
ফাইল ফটো
ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব কেটে যাওয়ায় ২১ ঘণ্টা পর শুরু হয়েছে চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে কয়েকটি লঞ্চ। এর আগে, মিধিলির কারণে শুক্রবার (১৭ নভেম্বর) সকালে চাঁদপুর থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, আবহাওয়া অনুকূলে আসায় এবং নদী বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত না থাকায় সকাল থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ২১ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব নৌপথে পুনরায় শুরু হয়েছে নৌযান চলাচল।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!