[ দেশজুড়ে ]
বরিশালে লঞ্চ চলাচল শুরু
ফাইল ফটো
ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাব কেটে যাওয়ায় বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘হামুন’র বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা
.png)
এর আগে, ঘূর্ণিঝড় ‘হামুন’র কারণে মঙ্গলবার (২৪ অক্টোবর) সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!