বুধবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কৃর্তপক্ষের (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হামুনের প্রভাব কমে গেছে। সংকেত ৩-এ নেমে আসায় সদরঘাট থেকে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। বরিশাল থেকেও লঞ্চ ছেড়ে আসবে।
.png)
এর আগে, মঙ্গলবার বেলা ৩টায় সদরঘাট থেকে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারাদেশের লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। হঠাৎ এমন ঘোষণায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।