[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় ‘মিধিলি’: বরিশালে লঞ্চ চলাচল শুরু
ফাইল ফটো
ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাব স্বাভাবিক হওয়ায় বরিশাল থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল ৭টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়। এর আগে, ঘূর্ণিঝড় মিধিলির কারণে বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
বিষয়টি নিশ্চিত করেছেন নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম-পরিচালক মো. আব্দুর রাজ্জাক।
তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সবধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৭টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু হয়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!