[ দেশজুড়ে ]
সিলেটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান জামাল গ্রেফতার
আব্দুল আহাদ খান জামাল- ছবি: সংগৃহীত
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মহানগরের কুমারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ।
তিনি বলেন, খান জামালকে কুমারপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
.png)
এর আগে, গত বছরের ২৭ মে গ্রেফতার হন খান জামাল। একমাস কারাবাস করে তিনি জামিনে মুক্তি পান। মুক্তির ৭ মাসের মাথায় ফের গ্রেফতার হন খান জামাল।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!