ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৮, ১০ জানুয়ারি ২০২৪
শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারী নিহত
ফাইল ফটো

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের গুন্টিঘর এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, সন্ধ্যায় ময়মনসিংহগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার প্রায় ৩০ মিনিট পর অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। তবে এর আগে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটিও শ্রীপুর রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করে। কোন ট্রেনে ঐ নারী কাটা পড়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

Advertisement

এ বিষয়ে গাজীপুর রেলওয়ে পুলিশের এসআই শহিদ মিয়া জানান, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!