[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় দিনের শুরুতেই নসিমন উল্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
ছবি: ডেইলি বাংলাদেশ
নাটোরের লালপুর উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টো স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- একই এলাকার চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী বেমন।
স্থানীয়রা জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী নসিমনে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন। এ সময় পথে ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ওই নসিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রী মারা যান। সকালে ওই নসিমনে শুধু ওই দুই যাত্রীই ছিলেন বলে জানান তারা।
.png)
লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!