ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১, ১১ জানুয়ারি ২০২৪
৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ফটো

৬ ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করে। বুধবার রাতে কুয়াশা বাড়তে থাকলে পদ্মায় চলাচলরত ফেরি ও লঞ্চ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘন কুয়াশায় ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে আটকে পড়ে যাত্রীবাহী বাসসহ শতাধিক যানবাহন। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে  ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ নৌপথে পারাপার করা হচ্ছে ছোট-বড় ১৫টি ফেরি দিয়ে যানবাহন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!