ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৫, ১১ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশা: দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। 

বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে দৌলতদিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক  যানবাহন। 

ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতাও বেড়ে যায়। ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকন বাতির কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

Advertisement

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার কারণে এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!