[ দেশজুড়ে ]
৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ফটো
৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল চালু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কমে এলে এ রুটে ফেরি চলাচল করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এর আগে, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। এখন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা যানবাহনের সিরিয়াল দ্রুত কমে যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!