ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪, ৬ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশা: শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো

ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ১১টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথের নদী ও আশপাশের এলাকাজুড়ে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি নদীতে বা চ্যানেলে নোঙর করা হয়নি। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!