[ দেশজুড়ে ]
৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ফটো
ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে চলাচল করছে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!