ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৪৮, ৩ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৯টা থেকে ওই নৌপথে সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) নূর আহমেদ ভূঁইয়া ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ঘন কুয়াশার মধ্যে নৌপথে ফেরি চলাচল সচল রাখার মতো কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে নৌপথে ফেরি চলাচল শুরু করা হবে।  

Advertisement

এদিকে ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ রাজধানীমুখী শতাধিক বিভিন্ন গাড়ি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!