[ দেশজুড়ে ]
পৌনে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো
ঘন কুয়াশা কেটে যাওয়ায় প্রায় পৌনে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল পৌনে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে রাত ৩টায় রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে নরসিংহপুর ফেরি ঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, সোমবার দিনগত মাঝরাতে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!