ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ৩১ ডিসেম্বর ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ছবি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশায় প্রায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ওই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এরআগে, ভোর পৌনে ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এরআগে কুয়াশায় কিছুই দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলে। তবে যানবাহনের তেমন সিরিয়াল তৈরি হয়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!