ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১, ২৬ ডিসেম্বর ২০২৩
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
পাটুরিয়া ফেরি ঘাট। ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। এর আগে নৌপথে দুর্ঘটনা এড়াতে সোমবার রাত দুইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল আটটার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু করে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১০টার পর থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত দুইটার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল চ্যানেলের মার্কিং পয়েন্ট ও ফগ লাইট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ।

Advertisement

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক আব্দুস সালাম ডেইলি বাংলাদেশকে জানান, ‘আজ সকাল সাড়ে ৮ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে অবস্থান করা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!