[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে ১০১ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার
গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ১০১ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে, বৃহস্পতিবার রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ট্রাক টার্মিনাল এলাকা থেকে ঐ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা সোহেল মিয়া, মো. মিকাইল এবং ইমরান মিয়া।
.png)
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা এনে ঢাকার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ১০১ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় শিবালয় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!