ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৫, ১৪ ডিসেম্বর ২০২৩
কিশোরগঞ্জে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. আল আমিন ভূঁইয়া (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃত মো. আল আমিন ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গজারিয়া মধ্যপাড়া গ্রামের নীল মিয়া ভূঁইয়ার ছেলে।

Advertisement

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোকসেদপুর এলাকার চৌধুরী ফিলিং স্টেশন সামনে ভৈরব-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেন। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় আল আমিনের নামে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!