রোববার (১০ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এ দণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামি দোয়াত আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বাড়াই ভিকরা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক হামিমুর রশীদ জানান, সাজাপ্রাপ্ত দোয়াত আলীকে নিজ বাড়ি থেকে গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড দেন। এরপর তাকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।