মেক্সিকো রাজ্যের নিরাপত্তা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্যটির রাজধানী থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরের টেক্সকালটিটলান শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ১১ জনের মধ্যে আটজন ওই চক্রের সদস্য এবং বাকি তিনজন গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় নিহত মাদকচক্রের সদস্যদের পরিচয় এখনো প্রকাশ করেনি রাজ্য পুলিশ। তবে তারা জানিয়েছে, বিস্তারিত তথ্য জানতে দেশটির ন্যাশনাল গার্ড ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
.png)
মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতরা মাদকচক্র ফ্যামিলিয়া মিচোয়াকানার সদস্য। গত বছর প্রতিবেশী গুয়েরেরো রাজ্যে ২০ জনকে হত্যার ঘটনায় এই গ্যাংটি জড়িত। শুক্রবার স্থানীয় কৃষকদের কাছ থেকে চাঁদাবাজি করতে এলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মেক্সিকোর মাদকচক্রগুলোর চাঁদাবাজির খবর প্রায়ই গণমাধ্যমে প্রায়ই আসে। কয়েক বছর ধরে মাদকচক্র ফ্যামিলিয়া মিচোয়াকানা এই অঞ্চলে সক্রিয় রয়েছে।