আটক তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম মহেশখালীয়াপাড়ার মো. শরিফের ছেলে।
শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
.png)
তিনি জানান, ৮ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় একজন ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছেন। এমন তথ্যে র্যাব সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দিল মোহাম্মদ নামে এক যুবককে আটক করা হয়।
পরবর্তীতে তাকে তল্লাশি করে ৬ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ১টি মোবাইল পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।