[ দেশজুড়ে ]
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
শনিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।
তিনি বলেন, ভোর রাত ৩টার দিকে হঠাৎ করেই পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। নদীতে চলাচলকারী ফেরিগুলোর দিক নির্ণয় বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে মাঝ পদ্মায় তিনটি ফেরি আটকে আছে।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় বেশ কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!