[ দেশজুড়ে ]
চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টিনিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার ভোর ৬টা থেকে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
শরীয়তপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!