ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৫, ৪ জানুয়ারি ২০২৪
১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ফটো

১১ ঘণ্টা পর ঘন কুয়াশা কেটে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। 

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে, বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি রয়েছে।         

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!