[ দেশজুড়ে ]
ঘন কুয়াশা: পাটুরিয়া-আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ফটো
ঘন কুয়াশায় নৌ দুর্ঘটনা এড়াতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বিআইডব্লিউটিসি।
বুধবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ। এর আগে, রাত সোয়া ৮টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পড়েছে। এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে, একই কারণে রাত সোয়া ৮টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
.png)
তিনি আরো বলেন, এই নৌরুটে শাহ আলী নামের ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে দুই নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!