[ দেশজুড়ে ]
সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুরে ফেরি চলাচল স্বাভাবিক
ফাইল ফটো
সাড়ে ৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় বুধবার সকাল সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। এর আগে, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত ১১টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে প্রচণ্ড কুয়াশা দেখা দেয়। কুয়াশার মধ্যে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এই নৌরুটে চলাচল করছে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!