[ দেশজুড়ে ]
পৌনে ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু
ফাইল ফটো
পৌনে ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল। শনিবার সকাল ৯টা থেকে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
এর আগে, শুক্রবার (৫ জানুয়ারি) রাত ১১টা ১৫ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন জানান, শুক্রবার রাত সোয়া ১১টা থেকে ঘন কুয়াশা দেখা দেয়। দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। বর্তমানে এ নৌরুটে চলাচল করছে ছোট-বড় মিলিয়ে পাঁচটি ফেরি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!