ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হজ করতে সাইকেলে মক্কার উদ্দেশ্যে আইয়ুব

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১১ জানুয়ারি ২০২৪
হজ করতে সাইকেলে মক্কার উদ্দেশ্যে আইয়ুব
ছবি: সংগৃহীত

এবার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাইসাইকেলে রওনা করলেন আইয়ুব আলী আকন্দ। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে তার নিজ বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন তিনি। 

আইয়ুব আলী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১১ নম্বর খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। 

আইয়ুব আলী বলেন, কঠিন মনোবল, বুকভরা সাহস আর অসাধ্যকে সাধন করতে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় মক্কার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। 

Advertisement

তিনি আরো জানান, তিনি সুস্থভাবে পৌঁছে তার মনোবাসনা পূরণসহ পবিত্র হজব্রত আদায় করতে পারেন। এজন্য জন্য তিনি তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!