ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০ 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৯, ১১ জানুয়ারি ২০২৪
ঘন কুয়াশায় বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০ 
ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গোধূরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- ঝিনাইদহ জেলার ট্রাকচালক শফিউল ইসলাম ও হেলপার পঞ্চগড় জেলার আব্দুল কাদের। এছাড়া রাজশাহী বাঘা উপজেলার বাসিন্দা বাসের যাত্রী রুবেল আহমেদ ও তার ভাই উজ্জ্বল আলম। 

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা একরামুল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরো ৫-৬ জন আহত হয়েছেন, যারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। 

আহত উজ্জ্বল আলম জানান, ঢাকা থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসে বাঘা যাচ্ছিলেন তিনি। বাসটি গোধূরা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

বনপাড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, বাস এবং ট্রাকটি জব্দ হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!