ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৯, ১১ জানুয়ারি ২০২৪
হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
ফাইল ফটো

হবিগঞ্জের লাখাইয়ে বুধলাল দাশ নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার বুল্লা ইউনিয়নের হেলারকান্দি গ্রামের বাসিন্দা।

জানা যায়, বুধবার পার্শ্ববর্তী ভরপূর্ণি গ্রামে মেলা ছিল। সেখান থেকে বুধলাল দাশ আজ ভোরে ফেরার পথে ভরপূর্ণি গ্রামের পাশে হাওরের নির্জন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক দাম জানান, পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করেছে পুলিশ। দ্রুতই তাদেরকে আটক করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!