ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১২ জানুয়ারি ২০২৪
মেহেরপুরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুর অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিন রাতের গড় তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় কনকনে ঠাণ্ডায় কাঁপছে এ জেলার মানুষ। প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে দিনের বেশিরভাগ সময়। শীতের প্রকোপ বাড়ায় শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে।

এ জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৬টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

শুক্রবার ভোর থেকে শৈত্যপ্রবাহের মাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে শীতের প্রভাব পড়েছে। শীতে ঘর থেকে বেরোতে পারছেন না অনেকেই। জরুরি প্রয়োজনে টুপি, মাফলার পরে শ্রমজীবীদের জীবিকা বেরোতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষকে। রাস্তাঘাটে হেডলাইট জ্বেলে গাড়ি চলছে। তীব্র শীতে রিকশাচালক ও নিম্ন-আয়ের লোকজন অসহায় হয়ে পড়েছে।

Advertisement

এতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে রিকশাচালক ও দিনমজুরদের। তারা জানান, প্রচণ্ড শীত, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় জীবন এলোমেলো হয়ে যাচ্ছে। এতে তারা প্রতিদিনের কাজ পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। আয়-রোজগার কমতে বসেছে।

এদিকে, শীতজনিত রোগ বিশেষ করে নিউমোনিয়া, সর্দি-কাশি ও জ্বর থেকে সুরক্ষা পেতে পরিবারের শিশু ও প্রবীণদের সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সহকারী পরিচালক রাকিবুল হাসান বলেন, ‘আবহাওয়া ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আজ মেহেরপুর ও চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। বাতাসের শতভাগ আর্দ্রতা আছে। এই আবহাওয়া পুরো সপ্তাহেই থাকতে পারে।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!