[ দেশজুড়ে ]
যুবদল নেতার বউ নিয়ে ছাত্রদল নেতা উধাও
ছবি: সংগৃহীত
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান তার ঘনিষ্ঠ বন্ধু যুবদল নেতা মহিবুল ইসলাম রাজীবের বউকে নিয়ে পালিয়ে গেছেন বলে গুঞ্জন উঠেছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবির। এর আগে, বৃহস্পতিবার জয়পুরহাট সদর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছে রাজীবের পরিবার।
ওসি হুমায়ন কবির বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা মামুনুর রশীদ মামুন প্রধানকে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!