এর আগে, শুক্রবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার জাগির হোসেনের ছেলে।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে লোহাগাড়ার আলোচিত ও চাঞ্চল্যকর নারী নির্যাতন মামলার আসামি সাইফুল আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সাইফুল উক্ত মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি বলে স্বীকার করেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)