রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। নিহত বৃদ্ধ শ্রবণ প্রতিবন্ধী।
স্থানীয়রা জানান, রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়েন শ্রবণ প্রতিবন্ধী শাহ আলম। এতে নিহতের দুইটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলি জানান, সকালে হাঁটতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি কানে কম শুনতেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।