[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
এক কেজি গাঁজাসহ গ্রেফতার একজন। ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়িতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গুইমারা ও রামগড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গুইমারা বড়পিলাক এলাকার আবদুরর রহমানের ছেলে শফিকুল ইসলাম ও চট্টগ্রামের ভূজপুররে দাঁতমারা ইউপির মোঃ মকবুল আহাম্মদের ছেলে মো. এনাম।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা উপজেলার হাফছড়ি ইউপির বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। অপর দিকে রামগড় পৌরসভার সুকেন্দ্রাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০০ ইয়াবাসহ মো. এনামকে গ্রেফতার করা হয়।
.png)
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খাগড়াছড়ি
লিংক সফলভাবে কপি হয়েছে!