ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা থেকে নামিয়ে ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪০, ১৫ জানুয়ারি ২০২৪
অটোরিকশা থেকে নামিয়ে ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক ভিক্ষুককে দলবদ্ধ ধর্ষণের মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরো দুইজনকে খুঁজছে পুলিশ।

রোববার আসামিদের চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃতরা হলেন, শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের বিল্লাল হোসেন (২৮) ও ইমাম হোসেন মিয়াজী (২১)। পলাতক আসামিরা হলেন, যাদবপুর গ্রামের বেলায়েত হোসেন (৩০) এবং আব্দুল কাদির (২০)।

Advertisement

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে চার যুবক ওই ভিক্ষুককে অটোরিকশা থেকে নামিয়ে স্থানীয় ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। ওই সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে এবং পরীক্ষার জন্য হাসপাতালে নেয়। ঘটনার পর শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!