ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ১৫ জানুয়ারি ২০২৪
মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

মাঘের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। দেখা নেই সূর্যের। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। আর সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯ ডিগ্রি। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। 

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র জানায়, দুইদিন ধরে ৯ দশমিক ৬ ও ৯ দশমিক ৭ ছিল জেলার তাপমাত্রা। আজ তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে। দুই-একদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর তাপমাত্রা কিছুটা বাড়বে পারে। 

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, শীতার্তদের প্রায় ২৫ হাজারের মতো কম্বল বিতরণ করা হয়েছে জেলা প্রশাসন থেকে। এর পাশাপাশি বেসরকারি সংগঠন কিছু কম্বল বিতরণ করেছে। তবে তা অপর্যাপ্ত। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!