ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে কটন মিলে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ১৫ জানুয়ারি ২০২৪
গাজীপুরে কটন মিলে আগুন
ফাইল ফটো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি কটন মিলে অগ্নিকাণ্ড ঘটেছে।  

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আল-আকসা কটন মিলে আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। 

Advertisement

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রায়হান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!