জানা যায়, আরাফাত খান অপু দেড় বছর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে পাড়ি জমান। রোববার রাত ৮টার দিকে স্ট্রোকে আক্রাম্ত হয়ে তিনি রিয়াদের কিং সাদ মেডিকেল সিটিতে মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবাসীর স্ত্রী ফাহিমা আক্তার পান্না বলেন, আমার স্বামী শিশু সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তিনি আক্ষেপ করে বলেন, শিশু সন্তানদের নিয়ে আমি কীভাবে বেঁচে থাকবো।
.png)
হোসেনপুর পৌরসভার ৪ ওয়ার্ড কাউন্সিলর শামীম খান প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।