[ দেশজুড়ে ]
নিখোঁজের ৩ তিন পর পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ
ফাইল ফটো
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শিবানন্দপুর গ্রামে তিনদিন নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বাড়ির পাশে একটি পুকুর থেকে।
নিহত সিয়াম শিবানন্দপুর গ্রামের রাজমিস্ত্রী ফিরোজ মাতুব্বরের ছেলে। তার আরো দুটি বোন রয়েছে।
সিয়ামের চাচা আলী আকবর জানান, ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। রোববার বিকেল থেকে সে নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
.png)
তিনি জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎই পুকুরে ভেসে থাকতে দেখা যায় সিয়ামের লাশ। তার মৃগীরোগের সমস্যা ছিলো। ধারনা করা হচ্ছে, এ রোগের কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
বাদ এশা সাতৈর ইউনিয়নের ডোবরা-কয়ড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!