[ দেশজুড়ে ]
খুলনায় নাশকতার মামলায় যুবদল নেতার স্ত্রী গ্রেফতার
গ্রেফতারকৃত ফাতেমাতুজ জোহরা লিন্ডা- ফাইল ফটো
নাশকতার মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় করা একটি মামলায় ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!