ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকসহ ফেরিডুবি

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৩, ১৭ জানুয়ারি ২০২৪
পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকসহ ফেরিডুবি
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের অনতিদূরে ৯টি পণ্যবাহী ট্রাক ও স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবির ঘটনা ঘটেছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা নামের ইউটিলিটি ফেরিটি ৭টি ছোট ও ২টি বড় ট্রাক নিয়ে ডুবে গেছে বলে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম খালেদ নেওয়াজ জানিয়েছেন। এ ঘটনায় ১০ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে।

ফেরিতে অবস্থানরত ট্রাকের চালক হোসেন জানান, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে রাত সোয়া ১২টার দিকে নয়টি ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু ঘনকুয়াশার কারণে ফেরিটি পাটুরিয়া ঘাটের অনতিদূরে নোঙর করে রাখে। পানি উঠে সকাল সোয়া ৮ টার দিকে ফেরিটি ডুবে যায়। ।

Advertisement

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, রাত থেকেই এ নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। এতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে রাত দেড়টার দিকে কুয়াশার মাত্রা আরো ঘন হয়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এ ঘটনায় ফেরির দ্বিতীয় শ্রেণির ইঞ্জিনমাস্টার নিখোঁজ রয়েছেন। এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!