ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ১৮ জানুয়ারি ২০২৪
ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন
ভাষাসৈনিক রিজিয়া খাতুন- ফাইল ফটো

ভাষাসৈনিক রিজিয়া খাতুন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নড়াইলে নিজ বাসায় ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়। বাদ আসর জানাজা শেষে নড়াইল শহরের আলাদাতপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ভাষাসৈনিক রিজিয়া খাতুন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে রাসেল।

রিজিয়া খাতুন নড়াইল শহরের মহিষখোলা এলাকার প্রয়াত আইনজীবী আব্দুর রাজ্জাকের স্ত্রী।

Advertisement

১৯৫২ সালের ভাষা আন্দোলনের একজন অগ্রজ সৈনিক ছিলেন রিজিয়া খাতুন। তিনিসহ ১০-১৫ জন মিলে শহরের তৎকালীন কালিদাস ট্যাংকের (বর্তমান টাউনক্লাব) পাশে প্রথম শহিদ মিনার তৈরি করে ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!