ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাঠের গুঁড়া-কয়লা দিয়ে তৈরি হচ্ছিল মসলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৬, ১৮ জানুয়ারি ২০২৪
কাঠের গুঁড়া-কয়লা দিয়ে তৈরি হচ্ছিল মসলা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর রং, কয়লা, কাঠের গুঁড়া ও নিম্নমানের ভুষি মিশ্রিত ৯০০ কেজি মসলা উদ্ধার করেছে জেলা প্রশাসন। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।   

বৃহস্পতিবার দুপুরে চাক্তাই এলাকার মিয়াখান নগর ব্রিজের পাশে এ অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, মানবদেহের জন্য ক্ষতিকর রং, কয়লা, কাঠের গুড়া ও অত্যন্ত নিম্নমানের ভুষি মিশ্রিত হলুদের গুঁড়া এবং মরিচ গুঁড়া তৈরি হচ্ছিল কারখানাটিতে। অভিযান চালিয়ে কারাখানার মালিকসহ চার শ্রমিককে আটক করা হয়। অভিযুক্ত মালিক বাচ্চু মিয়াকে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং উদ্ধারকৃত মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়।

Advertisement

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফার আশায় বেশকিছু অসাধু ব্যবসায়ী এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!