এর আগে, মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে নিরব ও তার এক সহযোগী ওই স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় ও দিন রাতে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে নিরব ও তার সহযোগী পারভেজকে অভিযুক্ত করে নাটোর থানায় একটি মামলা করেন।
গ্রেফতারকৃত নিরব নাটোর শহররে উত্তর বড়গাছা মহল্লার বাসিন্দা। তিনি এলাকায় টিকটকার নিরব নামেই পরিচিত।
.png)
মামলার বাদী স্কুলছাত্রীর বাবা জানান, মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে নিরব ও তার সহযোগী পারভেজ তার মেয়েকে অপহরণ করে নিয়ে যান। এ ঘটনায় মামলা হলে গোচর গ্রামে অভিযান চালিয়ে অসুস্থ অবস্থায় তার মেয়েকে উদ্ধার করে পুলিশ।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলনে, টিকটকার নিরব গ্রেফতার করা হয়েছে। তবে তার হযোগী পারভেজকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।