ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেসবুকে প্রেম: প্রেমিককে পেতে নোয়াখালী থেকে কমলগঞ্জে প্রেমিকা 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৮, ১৯ জানুয়ারি ২০২৪
ফেসবুকে প্রেম: প্রেমিককে পেতে নোয়াখালী থেকে কমলগঞ্জে প্রেমিকা 
ছবি: ডেইলি বাংলাদেশ

১ বছর আগে ওই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় উজ্জ্বলের। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর বার বার বিয়ের প্রতিশ্রুতি দিলেও অস্বীকার করেন উজ্জ্বল। ফলে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।

ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ রিপোর্ট লেখার সময় প্রেমিকের বাড়িতেই অবস্থান করছিলেন ওই প্রেমিকা। অনশনরত ওই নারী নোয়াখালী জেলার সোনাইমুড়ি থেকে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কুশালপুর গ্রামে প্রেমিক উজ্জ্বলের বাড়িতে এসে অনশন শুরু করেন। 

অনশনরত ওই নারী জানান, ১ বছর আগে ওই নারীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় উজ্জ্বলের। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। বার বার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন অস্বীকার করছেন প্রেমিক উজ্জ্বল। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। ফলে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই নারী।

Advertisement

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে ওই নারী মুন্সিবাজার ইউপি চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে পারিবারিকভাবে বসে বিষয়টি মীমাংসা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!