আহত আলাউদ্দিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বলাইগাতী গ্রামের মো. আজাহার আলীর ছেলে। পেশায় তিনি একজন সবজি ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মেইল ট্রেন বড়াল ব্রিজ রেল স্টেশনে প্রবেশ করে। সকাল ৬টার দিকে ট্রেনটি প্ল্যাটফর্ম ছাড়ার সময় (কাঁচামাল) সবজি ব্যবসায়ী আলাউদ্দিন দৌড়ে ট্রেনে মালামাল তুলছিলেন। এ সময় ট্রেনের সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এতে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
.png)
ভাঙ্গুড়া থানার ওসি মো. নাজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।