রোববার বিকেলে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্যাস পাম্প এলাকায় বাঘাবাড়ী-টেবুনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চামেলী (৫০) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভেরাখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
আহতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা জেলহজ (৫০), তার স্ত্রী নাসিমা বেগম (৩৫), তার মেয়ে তাওহিদা খাতুন (১০), পাবনার আটঘরিয়া উপজেলার বাসিন্দা নুরজাহান বেগম (৫২), চাটমোহর উপজেলার বাসিন্দা খাইরুল ইসলাম (৪০) এবং একই এলাকার বাসিন্দা অটোরিকশা চালক আব্দুল জলিল (৪৫)।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের বাঘাবাড়ী থেকে একটি ডাম্প ট্রাক পাবনার টেবুনিয়ার দিকে যাচ্ছিল। এ সময় পাবনার চাটমোহর থেকে ছেড়ে আসা বাঘাবাড়ীগামী একটি অটোরিকশা রাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে একটি অটোভ্যানকে ওভারটেক করতে যায়। এতে অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা যাত্রী চামেলী বেগম ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আহত হন অটোরিকশা চালকসহ ছয়জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ধ্যায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গুড়া থানার ওসি মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।