[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার রাতে বিজয়নগর উপজেলার হরষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি খন্দকার জসিম উদ্দিন। তিনি জানান, শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার হরষপুর এলাকায় সিলেট অভিমুখী উপবন ট্রেনে কাটা পড়েন ঐ বৃদ্ধ। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। ঐ বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!