গুরুতর আহত কনা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে জেলা শহরের কোল গয়লা মহল্লায় এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত রতন শেখ ওই গ্রামের মো. হান্নান শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উজ্জল শেখ তার স্ত্রী কনাকে বাড়িতে রেখে ঢাকায় থেকে চাকরি করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগে দেবর রতন শেখের সঙ্গে কনা পরকীয়ায় জড়িয়ে পড়েন। কিছুদিন চলার পর ভাবি কনা খাতুন পরকীয়া প্রেমিক রতনকে ত্যাগ করে অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি জানতে পেরে দেবর রতন ক্ষুব্ধ হন।
.png)
শুক্রবার সন্ধ্যার দিকে উজ্জল শেখের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলাকালে রতন অতর্কিতভাবে কনার ওপর হামলা ও মারপিট শুরু করেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে কনার কোমরে আঘাত করেন। এ সময় বাড়িতে থাকা লোকজন এগিয়ে এসে কনাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনার পরপর আসামি রতন শেখ অস্ত্রসহ থানায় এসে আত্মসমর্পণ করেন। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার ভাই উজ্জল শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।